রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

সমুদ্র সৈকতে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

ডেস্ক রিপোর্ট / ১০৩ বার
আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
উখিয়া

 

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে আজমাইনুল হক (১২) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে কক্সবাজার পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা করুমুল হকের ছেলে।

সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানান, আজমাইনুল এবং তার কয়েকজন বন্ধু স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে আসে এবং ফুটবল খেলার পর গোসল করতে নামে। গোসলে নেমে আজমাইনুলসহ দুজন নিখোঁজ হয়। পরে এক বন্ধুকে উদ্ধার করা গেলেও আজমাইনুলকে এখনও পাওয়া যায়নি।

নিখোঁজ আজমাইনুলকে উদ্ধারে এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সি সেইফের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর