সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উখিয়ায় ইউনিয়ন ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: / ২২০ বার
আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

ইউনিয়ন ব্যাংক( পিএলসি) উখিয়া শাখায় ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা শীর্ষক আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক সেবা, পণ্য ও অন্যান্য কার্যক্রমের তথ্য সমাজের বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠীর নিকট পৌছে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ফাইন্যাসিয়াল লিটারেসি বা আর্থিক স্বাক্ষরতা কার্যক্রম গ্রহণ করেছে।

সহজবোধ্য ভাষায় জনগণের মাঝে ব্যাকিং পণ্য ও সেবা সম্পর্কিত আর্থিক বিষয়াদির ধারণা প্রদান করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং এসব পণ্য বা সেবা ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করা এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। উক্ত প্রচারনা মুলক অনুষ্ঠানে উচ্চ,নিম্ন ও মধ্যবৃত্ত আয়ের মহিলা ও পুরুষ গ্রাহকগন উপস্থিত ছিলেন।

উখিয়া শাখা ব্যবস্থাপক ও এফ.এ ভিপি মোহাম্মদ জাহেদ উল্লাহর সভাপতিত্বে বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিভাগীয় প্রধান বিওসিডি ও বি ডি ডি চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার। বিশেষ অতিথি ছিলেন এভিপি এবং ম্যানেজার ইউনিয়ন ব্যাংক পিএলসি কক্সবাজার চৌধুরী এরফানুল হক হাক্কানী,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এফএভিপি এবং ম্যানেজার ইউনিয়ন ব্যাংক পিএলসি হ্নীলা মোঃ হানিফ, ম্যানেজার লিংক রোড শাখা খোরশেদ আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, তরুণ উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী গাজী ওমর ফারুক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর