নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালীর বটতলী এলাকার আব্দুল জলিলের বিরুদ্ধে রোহিঙ্গা নারীকে প্রলোভন দেখিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে।
জানা যায়, উখিয়ার জালিয়া পালং ৯নং ওয়ার্ডের মনখালীর বটতলী এলাকার মৃত আব্দুল গণির পুত্র, চার সন্তানের জনক আব্দুল জলিল দীর্ঘ তিন মাস ধরে এক রোহিঙ্গা নারীকে বিয়ে করে ঐ এলাকায় বসবাস করে আসছে।
রোহিঙ্গা নারী সাবেকুন নাহার সুমি পালংখালী কেরুনতলী এলাকার ক্যাম্প-২১ এর এ-ব্লকের মোহাম্মদ হোছাইনের মেয়ে।
সূত্র জানায়, রোহিঙ্গা নারী সাবেকুন নাহার ক্যাম্প ২১ এলাকার এক প্রবাসীর বিবাহিত স্ত্রী।
সুত্র আরও জানায়, প্রবাসী স্বামীর সাথে কল করে যোগাযোগ করার অভিযোগে দীর্ঘদিন ধরে সাবেকুন নাহারকে মারধর ও শারিরীক নির্যাতন করে আসছে আব্দুল জলিল।
এব্যাপারে অভিযুক্ত আব্দুল জলিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে জানতে, জালিয়া পালং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে আমি অবগত নয়। বিষয়টি এখন জেনেছি। এছাড়া, ঘটনার সত্যতা নিশ্চিত করা গেলে প্রশাসনের মাধ্যমে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।