কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া পরিবহন কাউন্টারের পাশে অবস্থিত এক তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন সংস্থাটির কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
আটক তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএনে কর্মরত ছিলেন।
মো: সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আটক তৈয়বুল ইসলাম, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি।
এর আগে আরেকটি অভিযানে আরও দুই মাদক কারবারিকে আটক করার বিষয় নিশ্চিত করলেও তিনি তাদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।