রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

বৃহত্তর হলদিয়াপালং ইমাম-উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ২৭০ বার
আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
হলদিয়াপালং

 

উখিয়ায় বৃহত্তর হলদিয়াপালং ইমাম-উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উখিয়ার মরিচ্যা স্টেশনে বর্ণাঢ্য র‍্যালীর মধ্যে দিয়ে শুরু হয় ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা।

এরপর মরিচ্যা জিএমএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ ও যুগ্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসমাঈল এর সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন দপ্তর সম্পাদক হাফেজ মফিজুর রহমান। সাংগঠনিক সংগীত পরিবেশন করেন ওয়ার্ড শাখার স্বাংস্কৃতিক সম্পাদক মাওলানা তাহের মাহমুদ।

হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদে সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ আবদুল গফুর এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ শাহ্ জরারিয়া বালিকা মাদ্রাসার সুপার মাওলানা ছানা উল্লাহ।

এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জামিয়া ইমাম মুসলিম সেন্টারের শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুল গফুর নদীম

সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের উপদেষ্টা সদস্য, মাওলানা গোলাম আকবর খাঁন, মাওলানা মুফতি মুসলিম উদ্দিন, সহযোগি হিসেবে অংশগ্রহন করেন ইসলামি দাওয়াতি কাফেলা সহ সদস্যবৃন্দ।

মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর