শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

বিজিবির অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার

এম ফেরদৌস / ১৭২ বার
আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

কক্সবাজার: কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর সদস্যরা বিশেষ অভিযানে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এসময় কোনো মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুলাই (শুক্রবার) বিকেল সাড়ে ৬টার দিকে রেজুপাড়া বিওপি’র সীমান্ত এলাকায় মায়ানমার থেকে আসা মাদকের একটি বড় চালান প্রবেশের খবরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। লেবুবাগান খালের পাড় এলাকায় ওঁত পেতে থাকা বিজিবির সদস্যরা দেখতে পান, দুই ব্যক্তি একটি কাপড়ের ব্যাগ নিয়ে সীমান্ত অতিক্রম করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, মাদক কারবারীদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, “দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তবর্তী জনগণের মধ্যে স্বস্তি বজায় রাখতে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর