শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

পুলিশই জনতা – জনতাই পুলিশ’ মন্ত্রে” অপরাধ দমনে উখিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক নাম : / ৩১৫ বার
আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

 

এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::

পুলিশই জনতা – জনতায় পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস মুক্ত, মানব পাচার , বাল্য বিবাহ ,ইভটিজিং, সাইভার ক্রাইম, কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে উখিয়া থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৪ সেপ্টেম্বর ২২) বিকাল ৪ টার দিকে উখিয়া থানা প্রাঙ্গনে এ সভা সম্পন্ন হয়।

কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উখিয়া টেকনাফের সার্কেল শাকিল আহমেদ ও এসআই মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

এ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উখিয়া উপজেলার নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, কমিনিউটি পুলিশের নেতা কর্মী ও জনপ্রতিনিধিসহ মান্যগণ্য ব্যাক্তিবর্গরা।

এ সময় বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে। প্রকৃত কারবারিদের তালিকা করে প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সকলকে এগিয়ে আসতে হবে। সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের সচেতন থাকতে হবে। সমাজে যত অপরাধ রয়েছে তা নিজ নিজ উদ্যোগে নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ অনুষ্ঠানে সার্বিক তদারকি ও আনুষ্ঠানিকতার গুরুত্বপূর্ণ ভুমিকা পালং করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী,।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর