শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

কক্সবাজারে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

প্রতিবেদক নাম : / ২৪৮ বার
আপডেট সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকালে উপজেলার কাকারা ও পৌরসভার পালাকাটা গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ঘুনিয়াবিল গ্রামের হাসান আলীর ছেলে ওসমান গণি (৫০) ও চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তছলিমা বেগম (৩৫)।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিল। ওই সময় আকস্মিক বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকাল ৮টার দিকে বৃষ্টির সময় পৌরসভার পালাকাটা গ্রামের কালাচাঁদপাড়া গ্রামের ক্ষেত থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শুক্রবার সকালে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর