সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারো হেডমাঝি খুন

নিজস্ব প্রতিবেদক / ৩৫২ বার
আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ২ নাম্বার ক্যাম্পে আবারো এক রোহিঙ্গা হেডমাঝিকে গুলি করে হত্যা করা হয়েছে। (৮ মার্চ ২০২৩) বুধবার সকাল ৭টার দিকে লম্বাশিয়া ক্যাম্পের ডব্লিউ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা হেডমাঝি হলেন সৈয়দ হোসেন কালা বদা (৩৭)। তিনি ২ নম্বর ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

নিহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে , সকালে একদল মুখোশধারী বাড়ীতে এসে ভাঙচুর ও হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে চলে যায়। হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্য বলে জানিয়েছেন সৈয়দ হোসেনের পরিবার। সন্ত্রাসী সংগঠন আরসা’র অপকর্মের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে বলেও জানায় তার পরিবার। গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ হোসেনকে কালা বদাকে ক্যাম্পের এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে মুখোশধারী একদল দুর্বৃত্ত রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর