উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির দেওয়া প্রতিশ্রুতির প্রথম ধাপ ২৪ ঘন্টার মধ্যে উখিয়া প্রেসক্লাবে হস্তান্তর করেছে ৪টি এয়ার কন্ডিশন!
বদির একটি প্রতিনিধির দল শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে সহ নেতৃবৃন্দকে এ ৪টি এসি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেছা বেবী, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গফুর মিয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজুল হক রিয়াজ, রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল, আওয়ামী লীগ নেতা তহিদ সহ প্রমুখ।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৫ মে) উখিয়া প্রেসক্লাবে মতবিনিময় সভায় আব্দুর রহমান বদি প্রেসক্লাবের অফিস ও হল রুম এয়ার কন্ডিশন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্লাবের প্রতিটি সদস্যদের জন্য ল্যাপটপ দেওয়ার প্রসেসিংও চলমান রয়েছে।