বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ার শিবির নেতা মোদ্দাছির জালনোটসহ গ্রেফতার 

ডেস্ক রিপোর্ট / ৫৫০ বার
আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
শিবির

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী গাড়ি তল্লাশী চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোট নিয়ে উখিয়ার শিবির নেতা মুদ্দাসিরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সামনে মহাসড়কে একটি যাত্রীবাহী কার থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃতরা কক্সবাজারের উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫), তার আপন বোন খাদিজা বোগম (১৭) এবং রোহিঙ্গা নারী উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে হালিমা আক্তার (১৮)।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা উদ্ধারকৃত জাল টাকাগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার মোদ্দাচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে বলে গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। চুনতি এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত কারে যাত্রীদের দেহ তল্লাশি করলে ওই তিনজনের কাছে ৫শ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জালনোট পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে মামলা করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর