সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ায় ৪টি অবৈধ স’মিল উচ্ছেদ সহ বিপুল কাঠ জব্দ

ডেইলি কক্স নিউজ / ২৫৫ বার
আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
স'মিল ও কাট জব্দ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অবৈধ চারটি স’মিল উচ্ছেদ এবং বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করেছে বনবিভাগ।

বুধবার (১০মে) সকালে উখিয়া উপজেলার রত্নাপালংয়ের কোর্ট বাজার ও রাজাপালং এলাকায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিপুল কাঠ জব্দ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জকর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বনবিভাগের সংশ্লিষ্টদের কাছে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে স’মিল স্থাপন করে কাঠ চিরাইয়ের গোপন তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে রাজাপালং ও রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় উখিয়ার সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদের নেতৃত্বে বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৪টি স’মিল উচ্ছেদ ও বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করে। অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম, থাংখালি বিট কর্মকর্তা বিকাশ দাশ, স্টাফগণ ও উখিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এছাড়া, অবৈধ স’মিল গুলোর বিরুদ্ধে করাতকল বিধিমালা ২০১২ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

স'মিল জব্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর