রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ায় একই এনজিওর দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক নাম : / ২১০ বার
আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ায় এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসাইন।

মঙ্গলবার (৮অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন-(৩০) ও হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব(২৭)। তারা দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর কর্মী ছিলেন।

তিনি জানান, উখিয়ায় পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালে কাজ করতেন। পুলিশ এটি নিয়ে কাজ করছে।তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি এখনো জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর