মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

১০০ শতক বনভূমি উদ্ধার করেছে রাজারকুল রেঞ্জ

এম ফেরদৌস উখিয়া :: / ২৮৯ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের আওতাধীন উখিয়া পাগলিরবিল বিটে সংরক্ষিত বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বনবিভাগ।

বৃহস্পতিবার ( ২৪ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং রাজারকুল রেঞ্জের সহযোগিতায় পাগলিরবিল বিট কর্মকর্তা খন্দকার মোকছুদ আলীর নেতৃত্বে অন্যন্য স্টাফদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি উত্তরকূল সংরক্ষিত বনাঞ্চলের বনভূমি জবরদখল করে নির্মাণ করা একটি ঘর ভেংগে চুরমার করে দেওয়া হয়। দখলকারীর জবরদখলকৃত ১০০ শতক বনভূমি উদ্ধার করে বনবিভাগের নিয়ন্ত্রণে আনা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা খন্দকার মোকছুদ আলী জানান“ অভিযান ধারাবাহিক চলমান রয়েছে। আমি আসার পর থেকে একেরপর এক বনভূমি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। সরকারের দেওয়া দায়িত্ব যথাযথ পালনে চেষ্টা করতেছি। বন-বিরোধী যেখনো কার্যক্রম রুখে দেওয়া হবে পাগলির বিল বিটে। সকলের সহযোগীতা কামনা করছি।

স্থানীয়রা বনবিভাগের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “বনবিভাগ এভাবে কাজ চালিয়ে গেলে প্রাকৃতিক পরিবেশ ও দেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। পাগলির বিল বিট কর্মকর্তা ও রাজারকুল রেঞ্জকে ধন্যবাদ জানাই। যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর