এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে প্রায় ৫০ শতক সরকারি বনভূমি উদ্ধার কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। গত ১২ জুলাই উদ্ধার অভিযান শেষে বন কর্মকর্তারা সেখানে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন। কিন্তু দখলদাররা থেমে থাকেনি।
আজ ১৩ জুলাই বন কর্মকর্তাদের রোপণ করা চারাগাছ কেটে ফেলে তারা নিজেদের মতো করে সুপারি গাছ রোপণ করে দেয়। খবর পেয়ে পাগলিরবিল বিট কর্মকর্তা খন্দকার মোকছুদ আলী জীবনের ঝুঁকি নিয়ে পুনরায় ওই জায়গায় গিয়ে বনের গাছ রোপণ করে আসেন।
রাজারকুল রেঞ্জের সহযোগী রেঞ্জ ও বিট কর্মকর্তা খন্দকার মোকছুদ আলী জানান, “বনভূমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা বন আইন বিরোধী কর্মকাণ্ড করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয় সচেতন মহল দাবি, বারবার দখলদারদের এমন কর্মকাণ্ডের কারণে বনভূমি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।