শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

লামায় যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী পাল।

নিউজ ডেস্ক / ৪২৮ বার
আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বুধবার (৬ সেপ্টেম্বর) পৌর শহরে মহাশোভাযাত্রার আয়োজন করা হয়। লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গন থেকে মহাশোভাযাত্রা বের হয়।

বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহরের বাজার এলাকা, ছোট নুনারবিল, বড় নুনারবিল, মধুঝিরি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, লামা হরি মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক ও হরি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পূজা উদযাপন পরিষদের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। মহাশোভাযাত্রায় আশপাশের কয়েকটি ইউনিয়ন ও মন্দিরের ভক্ত পূজারিরা র‍্যালীর মাধ্যমে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর