শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

প্রতীক পেয়েই আচরণ বিধি লঙ্ঘন : কক্সবাজার পৌর নির্বাচন

ডেস্ক রিপোর্ট, ডেইলী কক্স নিউজ। / ৩২০ বার
আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
পৌর নির্বাচন

 

প্রতীক বরাদ্দ পেয়েই কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। অনেকের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ মে) জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ৫ জন মেয়র, ১২ ওয়ার্ডে ৫৬ জন কাউন্সিলর ও ৪ ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এর আগে, গত বৃহস্পতিবার এক মেয়র ও ৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর অধিকাংশ প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিয়েছে। দুপুর থেকে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে প্রার্থীরা শত শত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল ও মাইকিং করে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

 

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদত হোসেন বলেন, সব প্রার্থীকে আচরণ বিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নির্বাচনী আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১২ জুন এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী (নৌকা), আ. লীগের বিদ্রোহী মাসেদুল হক রাশেদ (নারিকেল গাছ) ও তার স্ত্রী জোসনা হক (মোবাইল ফোন), জগদীশ বড়ুয়া (হেলমেট) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহেদুর রহমান (হাতপাখা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর