রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

ঘুমধুমে শিক্ষার মানোন্নয়নে রেজু বরইতলী ইসলামিয়া মাদরাসার অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১১২৭ বার
আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ঘুমধুমে শিক্ষার মানোন্নয়নে রেজু বরইতলী ইসলামিয়া মাদরাসার অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে রেজু বরইতলী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাভেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ নভেম্বর) মাদরাসার অস্থায়ী হলরুমে এ সভা সম্পন্ন হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার আলী কোম্পানির সভাপতিত্বে এ সমাভেশে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য বদিউল আলম মেম্বার,ঘুমধুম মহিলা সংরক্ষিত (৭,৮,৯) আসনের ইউপি সদস্য ফাতেমা আকতার, বিশিষ্ট ব্যবসায়ী ও ডি,এস বি ব্রিকসের মালিক সাজু বড়ুয়া,বিশিষ্ট ব্যবসায়ী সুপায়ন বড়ুয়া, আব্দুর রাহিমসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দরা।

এ সভার আলোচ্য বিষয় ছিল, সামাজিক সম্প্রীতি বজায় রেখে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন জোরদার করা এবং প্রতিষ্ঠানের অবকাঠামো ও আনুসাঙ্গীক প্রয়োজনীয় জিনিসপত্র নিশ্চিত করে মাদরাসার সৌন্দর্য পরিবেশ সৃষ্টি করা।

এ সভায় মাদরাসার মান উন্নয়য়ের লক্ষে আগত অথিতি ও অভিভাবকরা নিজের সাধ্যমত সহযোগীতার প্রতিশ্রুতি দিয়ে মাদরাসা পরিচালনা কমিটিকে উৎসাহ প্রদান করেন।

অভিভাবক ও অথিতিবৃন্দদের আশ্বাস ও সহযোগীতার কথা শুনে অত্র মাদরাসার সভাপতি হায়দার আলী কোম্পানি বলেন, এই মাদরাসার শিক্ষার মানোন্নয়নে যে কোন পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদরাসার পরিচালনায় কোন ধরণের অভাবনীয় ঘাটতি থাকবে না। বর্তমানে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত আছে আগামীতে দাখিল পর্যন্ত সম্পন্ন করে এমপিওভুক্ত তালিকায় এটলিস্ট করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এতে এলাকার মান্যগণ্য ব্যাক্তিদের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর