শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

কক্সবাজারে শুদ্ধাচার পুরস্কার পেলেন বিভাষসেন গুপ্ত ও নুরুল হোসাইন

আবু সায়েম:: / ৪৫৬ বার
আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
পুরুষ্কার

এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট বিভাষ সেন গুপ্ত এবং অডিটর নুরুল হোসাইন। গত ৫ জুলাই ( বুধবার) দুপুরে  কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের উদ্যোগে ও  কর্মকর্তা কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরুস্কার ও সম্মাননা পুরুস্কার বিতরণ করা হয়।
পুরস্কার  বিতরনী অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত  করেন অডিটর মো: সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ হাবিবুল হক।
২০২২-২০২৩ অর্থ বছরে জেলা হিসাব রক্ষণ অফিসে শুদ্ধাচার পুরুস্কার অর্জন করেন জেলা হিসাব রক্ষণ অফিসের এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট  বিভাষ সেনগুপ্ত এবং অডিটর  মো: নুরুল হুসাইন। এ সময় প্রথমবারের মত নিজ কার্যালয়ে শুদ্ধাচার পুরুস্কার পেয়ে সন্তোষ প্রকাশ করেন পুরস্কার প্রাপ্তরা। এ সময় অত্র অফিসের অফিস সহায়ক রুবেল দে কে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। পরে সকল কর্মকর্তা কর্মচারীরা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো: হাবিবুল হক কেও বিশেষ সম্মাননা প্রদান করেন। এর আগে জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা কর্মচারী তপন মল্লিক,সৈয়দ জামশেদুর রহমান,মো: নুরুল কাদের,সাইফুল ইসলাম,আজহারুল ইসলাম,মান্না দে,রাহাত সিদ্দিকী,আল ইমরান হোসেন,দিল মোহাম্মদ,সুজন মল্লিক,মো: সাইদুল ইসলাম,নাসির উদ্দিন,মধু সরকার,নিলুফা ইয়াসমিন রুমা,মো: নুরুল হোসাইন,মো: নুরুল ইসলাম,মো: সাইফুর রহমান,বিভাষ সেনগুপ্তকে কে অফিসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা এবং উপহার সামগ্রি প্রদান করা হয়।
এ সময় জেলা হিসাবে রক্ষণ কর্মকর্তা মো: হাবিবুল হক বলেন,শুদ্ধাচার পুরুস্কার দেওয়ার মুল লক্ষ্য হচ্ছে কাজের স্বীকৃতি দেওয়া,ভাল কাজ করলে অফিসের পক্ষ থেকে পুরস্কৃত করা যাতে সবাই অনুপ্রাণিত হয়। এর ফলে কর্মকর্তা ও কর্মচারীর মাঝে কাজের গতি স্পৃহা ও আন্তরিকতা ও মনোবল  বৃদ্ধি পায়, সামগ্রিক কার্যক্রম তরান্বিত হয়। কর্মকর্তা ও কর্মচারীদের কাজকে মূল্যায়ন করা হলে   প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশীদার হওয়ার সুযোগ হবে,অফিসের মাঝে কাজের স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা রক্ষা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর