মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

কক্সবাজারের স্বনামধন্য ৪ রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: / ৩০৬ বার
আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

পর্যটন শহর কক্সবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে স্বনামধন্য ৪টি খাবার হোটেলকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সদর ইউএনও,জেলা নিরাপদ খাদ্য এবং র‍্যাবের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

এদিন দিল্লি কিচেনকে ৫০ হাজার টাকা, রান্না ঘর ৩০ হাজার টাকা, বিচ বিরাম ২০ হাজার টাকা ও পউষী রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোক্তাদের অভিযোগ ছিল যে তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার সদর ইউএনও,জেলা নিরাপদ খাদ্য এবং র‍্যাব যৌথ অভিযানে নামে। এই সময় মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর ও র‍্যাব ১৫ এর টিম।

এছাড়া শনিবার অপর অভিযানে কক্সবাজার শহরের বাস টার্মিনালে এক অবৈধ টোল আদায়কারীকে গ্রে’প্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর