মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
Uk

মোহাম্মদ ইমরান:

উখিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বর্তমান গভর্নিং বডির সভাপতি,  সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে নেতৃত্ব দিতে হলে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। অন্যের সুপারিশ নয়, নিজের যোগ্যতায় চাকরির স্থান নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, ভাল রেজাল্টের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রত্যেককে একটি করে গাছ লাগাতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী, সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, রাজনীতিবিদ বাদশাহ মিয়া চৌধুরী, অভিভাবক প্রতিনিধি জি.এম. ইদ্রিস, অধ্যাপক তৌহিদুল আলম এবং পরিক্ষার্থী জুবাইদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহআলম, সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ছৈয়দ আকবর।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন, নবী হোসেনসহ অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর