শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাবেক এমপি বদির মতবিনিময়

ডেস্ক রিপোর্ট, ডেইলী কক্স নিউজ। / ১০১৭ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
এমপি বদি

 

উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৩টায় উখিয়া প্রেসক্লাবের আকস্মিক পরিদর্শনে আসলে প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান৷

পরে প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি৷

আনোয়ার-রতন

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে রতন কান্তি দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি৷

এসময় তিনি বলেন, “উখিয়া-টেকনাফের যে উন্নয়নের পরিবর্তনের ছোঁয়া লেগেছে তা কক্সবাজার জেলায় অনন্য। তাই প্রধানমন্ত্রীর প্রতি আমরা সবাই কৃতজ্ঞ।

তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন দেশবাসীকে সচিত্র প্রতিবেদন তুলে ধরার আহবান জানান। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বধীন বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনার অনুরোধ করেন।

শেখ হাসিনা সরকার সংবাদপত্রের স্বাধীনতার বিশ্বাসী। তাই তিনি সংবাদকর্মীদের ভাগ্যোন্নয়নের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

বদি আরও বলেন, আজ আমি সাংবাদিকদের কারণে জনপ্রিয়তা অর্জন করেছি তা বলার ভাষা নেই। তাই সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞ।

উখিয়া প্রেসক্লাবের অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করার চেষ্টা করবো৷ প্রেসক্লাবের সকল সদস্যদের জন্য ল্যাপটপ, অফিস ও হলরুম, এয়ার কন্ডিশন ব্যবস্থা এবং প্রেসক্লাবের জন্য একটি ভবন নির্মাণ করার চেষ্টা করবো৷”

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা।

অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালেরকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিপোর্টস ইউনিটির সভাপতি ও মানবজমিনের স্টাপ রিপোর্টার রাসেল চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. আবদুর রহিম, সহ-সভাপতি সাইফুর রহিম শাহীন, সাবেক সহসভাপতি গফুর মিয়া চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল প্রমুখ। এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর