শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতির নাম্বার ক্লোন করার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৯০ বার
আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

 

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র বহুল ব্যবহৃত ফোন নম্বর ক্লোন করার চেষ্টা করছে একটি চক্র।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এসংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ” গত কয়েকদিন ধরে আমার ব্যবহৃত নম্বরে অনাকাঙ্ক্ষিত এসএমএস ও কল আসছে। এমন হওয়ার কারণ হতে পারে, কোন চক্র কৌশলে আমার নম্বর ক্লোন করার অপচেষ্টায় লিপ্ত।”

সকলকে এব্যাপারে সচেতন থাকার অনুরোধ করে তিনি আরো বলেন , “আমার নম্বর ব্যবহার করে কেউ টাকা বা অন্যায় কোন সুযোগের আবদার করলে দয়া করে ফাঁদে পা দিবেন না, এবং আমাকে মেসেঞ্জার বা সরাসরি বিষয়টি অবহিত করবেন। ”

ইতিমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি গোচর করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এর আগে, গত বছরও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করা অভিযোগ উঠে।
বিষয়টি জানাজানি হলে থানায় সাধারণ ডায়েরি করেন ইউএনও ইমরান হোসাইন সজীব, সেসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে সর্তক থাকার নির্দেশনা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর