শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ায় সন্তোষ কিচেনসহ সওজের জায়গা দখলমুক্ত করতে সড়ক বিভাগের নোটিশ

এম ফেরদৌস (উখিয়া কক্সবাজার) / ৪৫৬ বার
আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

 

সড়ক ও জনপদ বিভাগের সরকারী অধিগ্রহণকৃত জায়গায় নির্মাণাধীন প্রতিষ্ঠান ও অবৈধভাবে দখলীয় জায়গা দখলমুক্ত করতে ৭ দিনের সময় দিয়ে নোটিশ জারি করেছে উপ-বিভাগীয় কার্যালয় (সওজ)

গত ১৯ ফেব্রুয়ারী সওজ থেকে উখিয়া উপজেলা পরিষদ গেইট সংলগ্ন দু’তলা ভবন পুরাতন সী-কেয়ার বাঁশ মোড়ানো টিনসেট দোকানের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এ নোটিশে বলা হয়।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী মুস্তাফা মুন্সি
স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মোহাম্মদ শাহ আলম (পিতা-সকর মুল্লুক) আপনি উখিয়া উপজেলা গেইট সংলগ্ন সওজের অধিগ্রহণকৃত ভূমিতে দু’তলা বিল্ডিং ও টিনসেট অবকাঠামো নির্মাণ করে সরকারি ভূমি অবৈধভাবে দখল করেছেন। যা সরকারি সম্পদ সম্পূর্ণ অবৈধভাবে জবরদখল ও দ্যা হাইওয়ে অ্যাক্ট-১৯৯৪ এর ৮ এর (ক) ও (খ) ধারা মোতাবেক অপরাধ করেছেন,যাহা আইনের পরিপন্থী।

 

উক্ত পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে সওজের অধিগ্রহণকৃত ভূমি থেকে আপনার অবৈধভাবে অবকাঠামো অপসারণ করার জন্য বলা হলো। অন্যথায়, অবৈধভাবে দখল রোধকল্পে ও সরকারি সম্পদ রক্ষার্থে স্থাপনা উচ্ছেদসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর