শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ায় জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা, আহত ১

এম. ফেরদৌস / ২৮৬ বার
আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার) ::

কক্সবাজারের উখিয়ার সিকদার বিলের বটতলী এলাকায় শাহাজাহানের ভোগদখলীয় ৮শতক জায়গা পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক ভাবে দখলের অভিযোগ উঠেছে একই এলাকার শাহ আলমসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে। এ ঘটনায় উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (০১ অক্টোবর) ভোর ৬টার দিকে উখিয়ার মধ্যম সিকদার বিলের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, উখিয়ার মধ্যম সিকদার বিল বটতলী এলাকার মৃত মোহাম্মদ কালুর পুত্র শাহজাহান ওয়ারিশ সূত্রে পাওয়া ওয়ালা মৌজার ১৪৫১ নং খতিয়ানের বিএস দাগ ৫৫৪,৫৫৫ আন্দরের ৮ শতক জায়গা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন।

তাদের এই ভোগ দখলীয় জায়গাটি একদল দুষ্কৃতকারী রাতের আধারে মাটি ভরাট করে জোরপুর্বক দখল করার অপচেষ্টা করার খবর পেলে প্রকৃত মালিক শাহজাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন শাহা আলম ও তার কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী জায়গাটি জবরদখল করতে ধানের ফসল নষ্ট করে গাইডওয়াল নির্মাণ করার পায়তারা চালাচ্ছে।
প্রকৃত জায়গার মালিক তাদেরকে জবর দখল না করার জন্য বাঁধা প্রদান করলে তেঁড়ে এসে উলটা তার উপর হামলা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী শাহজাহান বাদী হয়ে ৯ জনকে আসামী করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে উখিয়া থানায় এজহার দায়ের করেন।
এজহার সুত্রে জানা যায়, মধ্যম সিকদার বিল বটতলীর মোহাম্মদ শাহজাহানের দখলীয় স্বত্ব জায়গা একই এলাকার মৃত মোজাহের মিয়ার পুত্র শাহ আলম সহ তার সহযোগীরা বিগত কয়েকদিন ধরে জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছিলো। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৬:৩০ মিনিটের সময় শাহ আলম সহ তার সহযোগীরা দা কিরিচ সহ লাঠিসোঁটা নিয়ে জায়গা দখলের জন্য ফসলি জমিতে অবস্থান করেন। এসময় তারা মাটি ভর্তি ডাম্পার এনে ফসল নষ্ট করে মাটি ভরাট করে দালান নির্মাণের চেষ্টা চালায়। এতে বাঁধা প্রদান করলে জমির মালিক মোহাম্মদ শাহাজাহানকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন তার হাতের আঙ্গুলে হাড় ভাংগা জখম করেন।
আহত অবস্থায় ভুক্তভোগী মোহাম্মদ শাহাজাহানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনা নিয়ে কোন মামলা করার চেষ্টা করলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দেন হামলাকারীরা ।
পরে ভুক্তভোগী শাহাজাহানকে আহত অবস্থায় এলাকার লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী শাহজাহান এ ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক বিচার দাবি করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শাহ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এজাহার দায়ের করার পরে মামলা রেকর্ড হয়েছে কি না জানতে চেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এজাহার পেয়েছি তদন্তপুর্বক প্রকৃত অপরাধীদে চিহ্নিত করে মামলাটি রেকর্ড করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর