সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমান রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট, ডেইলী কক্স নিউজ। / ২৫৭ বার
আপডেট সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমানে রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন তালুকদার, এটিএসআই মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় নামক স্থানে একলোক পায়ে হেঁটে সামনে যাওয়ার সময় পুলিশ দেখে উল্টো দিকে হাটা শুরু করলে পুলিশ অজ্ঞাত লোকটিকে দাঁড়াতে বলে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পাহাড়ের জঙ্গলের ভিতরে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ (দেড়শত) রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ (একশত) রাউন্ড পিস্তলের গুলি সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অজ্ঞাত পলাতক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন এবং এর পেছনে বড় কোনো চক্র আছে কি না তা, খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর