সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ায় শিক্ষক পরিবার কমিটির আত্মপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি / ৪৪৮ বার
আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
উখিয়া

থ্যাইংখালী: ঐক্য সহযোগীতা, শান্তি নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী শিক্ষক পরিবার কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ, ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১ জুলাই ২০২৩) সকালে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে থাইংখালী শিক্ষক পরিবারের আয়োজনে এই ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর আক্কাস আহমেদ।

অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলির সদস্য রহমতের বিল দাখিল মাদ্রাসার সুপার ফজলুল করিম, থাইংখালী দাখিল মাদ্রাসা সহ সুপার আব্দুল গফুর, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ্ ইউনুস, নয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুল হক, তাজলিমার খোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল আমিন সিদ্দিকীসহ অন্যান্যরা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থাইংখালী শিক্ষক পরিবারের স্থায়ী কমিটির সদস্য তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানা উল্লাহ, হাজী গুরা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাব উদ্দিন, থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিদুয়ানুর রহমান, তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর