বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিশেষ প্রতিনিধি / ৪৬৯ বার
আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে বাসায় ফিরবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১৭ জুন) বিকেল ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে বের হবে খালেদা জিয়া।

এর আগে গত ১২ জুন দিনগত মধ্যরাতে অসুস্থবোধ করায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার মূল রোগের চিকিৎসা দেশে সম্ভব নয়। দেশে যে চিকিৎসা হচ্ছে তা শুধু উপসর্গ উপশমের জন্য। তার হৃদপিণ্ডে এখনও ২টি ব্লক আছে। এন্ডোসকপি করার পর মেডিকেল বোর্ড সুপারিশ করেছে, লিভার ট্রান্সপ্লান্ট করা যায় এমন দেশে উন্নত চিকিৎসা নিতে হবে।

দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। অসুস্থতার মধ্যে গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা।

দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় তার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। ২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি মেলার পর থেকে গুলশানের বাসাতেই থাকছেন তিনি।

সবশেষ গত ২৬ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।@জাগোনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর