শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক

জাহেদ হাসান / ৩১৮ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
আটক
জব্দকৃত ইয়াবা

 

কক্সবাজারে হাইওয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই(নিঃ) মো. সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করে।

ইয়াবাসহ আটক শফিউল্লাহ টেকনাফ হোয়াইক্যংয়ের গিলাতলী এলাকার মৃত ইসলাম এর ছেলে।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালী কাষ্টমস এলাকায় উখিয়ামুখী একটি ব্যাটারী চালিত ইজিবাইকের ড্রাইভিং সিটের ডান পাশে বিশেষ কায়দায় তৈরীকৃত বক্সে অভিনব কায়দার লুকানো অবস্থায় ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর