কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কের পাশে সওজের জায়গায় অবৈধ দখলে থাকা বহুতল ভবন জলিল প্লাজা, উপজেলা গেট সংলগ্ন সী কেয়ার প্যাথলজি, সন্তোষ কিচেনসহ আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদের জন্য সীমানা চিহ্নিত করা হয়।
এর আগে উখিয়ার রাজাপালংয়ের শহর মুল্লুকের ছেলে শাহ আলম সওদাগরের দায়েরকৃত দুই টি মামলা জজকোর্ট ও হাইকোর্ট মামলা খারিজ করে দেন। যদিও এসব জায়গা দীর্ঘদিন ধরে দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় কিছু প্রভাবশালী।

উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ, সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের কর্মকর্তা মোস্তফা মুন্সী জানান, কক্সবাজার-টেকনাফ সড়কে সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা যারা করেছে তাদের লিষ্ট তৈরি করে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।