শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

চকরিয়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিবেদক নাম : / ৩৮২ বার
আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
লাশ
বৃদ্ধের অজ্ঞাত লাশের ছবি

 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।

শনিবার (৪ মার্চ) রাত ২টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। যার বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ২টার দিকে দুই ব্যক্তি ওই বৃদ্ধকে হাসপাতালে রেখে চলে যায়। এসময় বৃদ্ধ মৃত ছিলো। তার মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। পরে বিষয়টি চকরিয়া থানাকে অবহিত করা হলে তারা এসে লাশ নিজেদের হেফাজতে নেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পাওয়ার খবর পেয়ে হাসপাতালে যায়। পরে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করি। লাশের মুখে ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমকিভাবে মনে হচ্ছে দূর্ঘটনায় আহত হয়ে মারা গেছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখনও নিহত ওই বৃদ্ধের পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সব থানায় লাশের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর