বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

চকরিয়া বাস-পিকআপ সংঘর্ষে নিহত-২

চকরিয়া প্রতিনিধি / ৪০৭ বার
আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
সড়ক দুর্ঘটনা

 

কক্সবাজার চকরিয়া আজিজনগর বিজিবির বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।

শনিবার (৪মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২ নং ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,নজরুল ইসলাম (৩৪) মোহাম্মদ হামিদ উল্লাহ (২৯)। চকরিয়া উত্তর হারবাং এর করম মুহরি পাড়ার বাসিন্দা দুইজনে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক খোকন রুদ্র।

আহতের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা পিকআপ(লেগুনা) গাড়ির আরোহী ছিলেন।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক খোকন রুদ্র বলেন, লোগাগাড়া থেকে একটি মিনি পিকআপ(লেগুনা) মহাসড়কের আজিজনগর ১২ নং ব্রীজ নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। বাকি আরোহীদের অবস্থা আশঙ্কজনক । আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওসমান গণি বলেন, পিকআপটি একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর