শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্যাপক অনিয়ম : দুদকের অভিযানে যা ঘটল

ডেস্ক রিপোর্ট / ৩৯৩ বার
আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

 

ইমাম খাইর,

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ২ দালালকে আটক করা হয়েছে।
তারা হলো, কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার ১১ নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুস সবুর (৩২) ও পেকুয়া শীলখালীর সব্বির আহমদের ছেলে মনির উদ্দিন (৬০)।

পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালানো হয়। এসময় ভুক্তভোগীরাও সরাসরি অভিযোগ দিয়েছেন।

এদিকে, টাকার বিনিময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়াসহ কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৩ কর্মচারির ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে দুদক। তাদের মধ্য থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পালিয়ে গেছেন আরেকজন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার জেলা সমন্বিত অফিসের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন কক্সবাজার নিউজ-সিবিএনকে বলেন, পাসপোর্ট অফিসের ২ কর্মচারী তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। আমরা তথ্যগুলো নিয়েছি। যাচাই-বাছাই করা হচ্ছে।

অপর অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী খাদেমুল ইসলাম সাগর পালিয়ে যাওয়ায় তার তথ্যগুলো নেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা সিবিএনকে বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও গ্রাহক হয়রানীর অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারায় আটক ২ দালালের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর