মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

রামু সেনানিবাসে এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

এম ফেরদৌস (উখিয়া কক্সবাজার) / ৬৪৪ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

 

রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২২ সম্পন্ন হয়।

সুত্রে জানা যায় এ প্রতিযোগিতা অনুষ্ঠান গত ১৩ নভেম্বর ২০২২ তারিখে শুরু হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
এ প্রতিযোগিতায় ৪০৬৩৩৬৩ নং সৈনিক মোঃ তপু মোল্লা, ১০ পদাতিক ডিভিশন ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ১২৪৪৩৪১ নং সৈনিক গোলাম রাব্বানী, ১০ পদাতিক ডিভিশন ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে সম্মানীত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও, উক্ত সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর