রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ায় যুবককে পিটিয়ে হত্যা!

ডেস্ক রিপোর্ট / ৪০৪ বার
আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
উখিয়া

উখিয়ার পালংখালীতে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আরফাত (২২), সে পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ জালাল প্রকাশ হাজী জালালের পূত্র বলে জানা গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন।

তিনি জানান, প্রাথমিক ভাবে যা জেনেছি চোর সন্দেহে নিহত যুবককে মারধর করে তাঁর প্রতিবেশী কয়েকজন, পরে তাঁকে সেখান নিয়ে সেনা ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা, পরে সেখান থেকে সেনা সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“এঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তবে নিহত আরফাতকে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন তার বাবা হাজী জালাল।নিহত যু্বকের বড়ভাই রুবেল রাত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে জানান, স্থানীয় জাহেদ, হাফেজ আব্দুল্লার ছেলে সাহাবউদ্দিনসহ আরও কয়েকজন তাঁকে দুপুর থেকে চুরির অভিযোগে ধরে নিয়ে গিয়ে মারধর করেন।
এদিকে এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়।
নিহত আরফাতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর