রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

স্বস্তি ফিরছে উখিয়ার কাঁচা বাজারে 

এম ফেরদৌস : উখিয়া। / ১৪১ বার
আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
কাঁচা

 

উখিয়ার কাঁচা বাজার গুলোতে ১৫০ টাকা ব্যাগভর্তি সবজি মিলছে। পানির দরে ব্যবসায়ীকরা কাঁচা পন্য বেচা-বিক্রি করছে। দর-দাম নিয়ে কোন আপসোস নেই নিম্ন আয়ের মানুষের। যে ব্যাগে ১০০০ টাকার সবজি লাগতো একই ব্যাগে ১৫০ টাকা দিলেই ব্যাগভর্তি হয়ে যাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস পেলছে ক্রেতারা।

দাম কমাতে শীতের সবজির সরবরাহ বাড়ছে প্রতিটি বাজারে। সরকারের নানামুখী উদ্যোগে সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম অনেকটা কমেছে। বাজার মনিটরিং, বিভিন্ন পণ্যের শুল্ক ছাড়, সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি এ ধরনের প্রচেষ্টায় বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করছেন সুশীলরা। এর মধ্যে বড় পরিবর্তন এসেছে আলু আর পেঁয়াজের। কাঁচা মরিচসহ অন্যন্য সবজির দাম তো কমছেই।
শুক্রুবার (২৭ ডিসেম্বর ২৪ইং) উখিয়া উপজেলার কোটবাজার,উখিয়া,বাজার,মরিচ্যা বাজার সর্বত্রে একই চিত্র দেখা গেছে। হাসিমুখে মানুষ কাঁচা-তরিতরকারি কেনা-কাটা করছে। আপসোস নেই দর-দাম নিয়ে।

গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে। গত সাপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। আজকে সেই পেঁয়াজের দাম মাত্র ৫০ টাকা। বড়ই পরিবর্তন এসেছে পেঁয়াজের।

গত সাপ্তাহে নতুন আলু বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা। আজকে সেই আলুর দাম দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ টাকা। এক সাপ্তাহের ব্যবধানে আলুর পরিবর্তন এসেছে ৫০ থেকে ৫০ টাকা।
যে কাঁচা মরিচের প্রতি কেজি দাম ছিল ৪০০ টাকা সেই কাঁচা মরিচের আজকে বাজার দরে কেজিতে মাত্র ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আকাশছোঁয়া পরিবর্তন হয়েছে এই মরিচের।
গত সাপ্তাহে মুলার দাম ছিল ৪০ টাকা। আজকে সেই মুলার দাম রয়েছে মাত্র ১৫ টাকা। যে বেগুনের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা সেই বেগুনের দাম রয়েছে মাত্র ৩০ টাকা।
এরকম প্রতিটি কাঁচা বাজারের সবজিতে ৩০-৪০ টাকা পর্যন্ত দাম কমে গেছে। নিম্ন আয়ের মানুষগুলোর ক্ষোভ আর আহাজারি একেবারেই নেই বললেও চলে। বাজারের গিয়ে এমন দৃশ্য প্রতীয়মান। কাঁচা মালের দাম নিয়ে সরকার যে অস্বস্তিতে ছিল তা অনেকটা কেটে গেছে।

উখিয়ার কাঁচা পন্য ব্যবসায়ী রহমান বলেন, নিত্যপণ্যের দাম সহ কাঁচা সবজি বাজারে অনেকটা দাম কমতে শুরু করেছে। বিশেষ করে শীতের সবজির সরবরাহ বৃদ্ধির ফলে কাঁচা পন্যগুলোর দাম একেবারেই কমে গেছে। ১৫০ টাকার মধ্যে দুই পলি কাঁচা সবজি পাওয়া যাবে। আগে তো ১৫০ টাকায় ১ কেজি আশা করাও যেতো না। পলিথিন ভর্তি সবজি নিতে লাগবে মাত্র ১৫০ টাকা। সব কিছুর দাম কমে গেছে।

বাজারে সাধারণ ক্রেতারা বলছে, সবজির দাম এখন যেরকম ঠিক আছে বেশি নয়। অন্যন্য দিনের তুলনায় আজকে অনেকটা কম দামে সব পাওয়া যাচ্ছে। এখন সরকারের উচিত হবে এ বিষয়ে জোর নজরদারি করা যাতে সামনের সময়ে নিত্যপণ্যের মূল্য আর কিছুটা কমিয়ে সাধারণ মানুষকে আরো স্বস্তি দেয়া যায়।

উখিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ( সহকারী কমিশনার ভুমি) তাসনিম তাসিন যারীন নিয়মিত বাজার মনিটরিং করতে দেখা যায়। গেল দু-একদিন আগেও এক মুদির দোকান ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে অর্থদণ্ড দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর