রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

১৮ বছরের নিচে ছেলেদের গাড়ি চালাতে দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক / ২০৪ বার
আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

 

১৮ বছরের নিচে ছেলেদের গাড়ি চালাতে দেয়া যাবে না। এটার বিরুদ্ধে কোন আপোষ নই। কুতুপালং উখিয়া কোর্টবাজারে কোন পার্কিংয়ের জন্য আলাদা জায়গা নেই। খাস জায়গা বা ব্যাক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করলে যানযট নিরসন হবে। রোহিঙ্গাসহ উখিয়ায় ১৭-১৮ লাখ লোকের বসবাস। মানুষ,গাড়ি সবকিছুই এইখানে তুলনামূলকভাবে বেশি। যানযট নিরসন ও দক্ষ চালক দারা সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে।
ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে ৫ই আগষ্টের পরে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাটতিতে সারাদেশে ছাত্ররা সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছিল। সারাদেশের ন্যায় উখিয়াকে শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার শাহজাহান চৌধুরী’র নেতৃত্বে আমরা সকলেই ছাত্রদের নিয়ে কাজ করেছি সড়কে। উখিয়ায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এসব কথা বলেছেন।

পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে সোমবার বিকাল ৪টার দিকে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ খাইরুল আলম। এসময় তিনি সকলের উদেশ্যে বলেন, মেসেজ একটাই, আমরা সবাইকে নিয়ে চলতে চায়, সবার স্বার্থ যেন রক্ষা পায় সেদিক বিবেচনা করে কাজ করছি, কারও প্রতি আমাদের ক্ষোভ নেই। আমরা দেশকে এগিয়ে নিতে কাজ করে যাব। মহাসড়কে যেন দুর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি । সড়ক আইন সম্পর্কে সবাইকে জানাতে চায়। যারা সিএনজি অটোরিকশা চালাচ্ছেন তারা অবৈধ কাজ থেকেও ভাল কাজ করছেন। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থ্রি হুইলার মহাসড়কে চালাবেন না।

শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুল আলমের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামু হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ নাছির উদ্দিন, কক্সবাজার জেলা কোচ-বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক, কোটবাজার সিএনজি সমিতির সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত চৌধুরী, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সাইফুল সিকদার, উখিয়া উপজেলা ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সভাপতি রিদুয়ানুল হক জিশান, ছাত্রদলের উখিয়া উপজেলার সদস্য সচিব রিদুয়ানুর রহমান, উখিয়া সী লাইন মালিক সমিতির পরিচালক, মোহাম্মদ শাহ আলম সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর