রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার
আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
oplus_2

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে হিজলিয়া সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট/২৪ আয়োজন করেছে তারুণ্যের আলো সংগঠন।

শুক্রবার(৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে উখিয়ার রাজাপালং আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উখিয়া উপজেলার সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপালং কেজি স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর চৌধুরী, রাজাপালং ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও উখিয়া উপজেলা টমটম সমিতির সভাপতি জিয়াউল হাসান টিপু,  সাবেক তারকা ফুটবলার ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইমরান,  এডভোকেট ও সমাজকর্মী এ কে এম আজাদ, তরুণ ব্যবসায়ী ও সাবেক ফুটবলার সালামত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সাদমান জামি চৌধুরী বলেন, খেলা হচ্ছে জীবনের একটি অংশ। মনমানসিকতা শরীর এবং মানসিক টেনশন থেকে মুক্ত থাকার একটি অন্যতম উপায় হচ্ছে খেলা। এই খেলা হোক সম্প্রীতির বন্ধন তৈরির মাধ্যম। রাজাপালং ইউনিয়ন খেলার দিক দিয়ে অবহেলিত ছিলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার পর থেকে আমরা রাজাপালং ইউনিয়নের খেলোয়াড়দের এগিয়ে নেয়ার চেষ্টা করছি। মাদকমুক্ত সমাজ গড়তে খেলার বিকল্প নেই।  এছাড়া এই রাজাপালংয়ের মাঠ থেকে যাতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয় সে প্রত্যাশা করেন তিনি।

বক্তব্য শেষে টুর্নামেন্টের  উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় রাজাপালংয়ের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর