শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

টেকনাফে একাধিক মামলার আসামি রিদুয়ান পুলিশের জালে

রাকিব হাসান / ২৫৯ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

 

টেকনাফের বহুল পরিচিত সন্ত্রাসী ও বহু মামলার আসামি রিদোয়ানকে গ্রেপ্তার করেছে টেকনাফ থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিদোয়ান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বাহারছড়া কচ্ছপিয়া এলাকা দিয়ে মানবপাচার, মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ও মাদক ইয়াবা আনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

সম্প্রতি মায়ানমার থেকে পলাতক সেনাসদস্যদের সমুদ্রপথে এনে তাদের অস্ত্র কেড়ে নিয়ে মানবপাচারের কাজে একটি বড় গ্যাং গঠন করেছেন বলেও জানান তিনি। এসব অস্ত্র দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন জানান, রিদোয়ানকে গ্রেফতারের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব এবং বিজিবি বিভিন্ন সময়ে অভিযান চালালেও তার বিশাল সশস্ত্র বাহিনী দিয়ে পাহারা থাকার কারণে দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর