বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট / ১২০ বার
আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

রোববার দিনগত মধ্যরাতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে তিনটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন খালেদা জিয়া। হাসপাতালে গেলে সেখানে তাকে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ১২ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর