বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

প্রতিটি কর্মক্ষেত্রে শ্রেষ্ঠতা অর্জন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী’র

ডেইলী কক্স নিউজ। / ৩৭৪ বার
আপডেট সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
Ukhiya

 

এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::

কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা ও থানা পর্যায়ে কাজের পারফরম্যান্স অনুযায়ী শ্রেষ্ট অফিসার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান (সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি)’র উপস্থিতিতে সোমবার বিকালে এ সভা সম্পন্ন হয়।

এ সভায় গত জুলাই মাসের সার্বিক পারফরম্যান্স’ নিয়ে আলোচনা ও কর্মদক্ষতা বিবেচনার ভিত্তিতে কক্সবাজার জেলার সেরা থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয় উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
এসময় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার।

প্রতিটি কর্মক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় কক্সবাজার জেলা পুলিশ’র পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও আন্তরিক অভিনন্দন জানান উর্ধতন কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার,পিবিআই, সিআইডির উর্ধতন কর্মকর্তা, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এডমিন,প্রত্যেক সার্কেল এবং কক্সবাজার জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জ বৃন্দরা।

এই আইনশৃঙ্খলা মিটিং শেষে সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার মাধ্যমে জেলার প্রতিটি থানার অফিসারদের ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য যে, ইয়াবা সম্রাট নামে খ্যাত রোহিঙ্গা শফিউল্লাহকে গত ৩ জুলাই উখিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, শেখ মোহাম্মদ আলী গ্রেফতার করেন।
গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গভীর রাতে উখিয়ার পাতাবাড়ি পাহাড়ি এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। পরে শফিউল্লাহ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি নিজেই প্রতি মাসে ৯০ থেকে ১২০ কোটি টাকার দামের ৩০ থেকে ৪০ লাখ ইয়াবা মিয়ানমার থেকে নানা কৌশলে উখিয়ার আশ্রয়শিবিরে নিয়ে আসেন। পরে আশ্রয়শিবির থেকে এসব ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর