শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার

এম ফেরদৌস (উখিয়া কক্সবাজার) / ৫৩৮ বার
আপডেট সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২

 

ডাক্তার সেজে অসুস্থ রোগীদের নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল এক ভুয়া ডাক্তার শেষ পর্যন্ত রক্ষা হলো না তার।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অভিযান চালিয়ে হুমায়ন কবির (২৪) নামের এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে ১৫ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
জানা যায় তিনি হলদিয়াপালং ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়বিল গ্রামের মোহাম্মেদ মুসার ছেলে।

গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে পালংখালী বাজারস্থ হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় মম’স ডেন্টাল কেয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, প্রকৃত ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিল কথিত ডাক্তার হুমায়ুন কবির। এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার চেম্বার থেকে একটি স্টেথোস্কোপ, একটি ব্লাড প্রেসার মাপার সেট, ৫০ টি প্রেসক্রিপশন প্যাড, ১৫০ টি ভিজিটিং কার্ড, ৫৫ টি রিমার ফাইল, চারটি ফোরসেফ, একটি নিডল হোল্ডার, একটি কিট বক্স, একটি এলেভেটর ও তিনটি টুথ মডেল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর