বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

ব্যারিস্টার হলেন সরওয়ার পুত্র সাফফাত ফারদিন 

ডেস্ক রিপোর্ট, ডেইলী কক্স নিউজ। / ৪৩৫ বার
আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

ব্যারিস্টার হলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও তানজিয়া ফারজানা চৌধুরীর জৈষ্ঠ পুত্র সাফফাত ফারদিন চৌধুরী। সাফফাত কক্সবাজার জেলা বিএনপি সভাপতি, উখিয়া-টেকনাফের সাবেক এমপি ও হুইপ শাহজাহান চৌধুরীর ভাতিজা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় ছেলে ব্যারিস্টার হওয়ার খবর নিশ্চিত করে পিতা সরওয়ার জাহান চৌধুরী বলেন, ছেলে যুক্তরাজ্যের বিখ্যাত দি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এল এল বি, যুক্তরাজ্যের বৃহত্তম ল স্কুল দি ইউনিভার্সিটি অফ ল থেকে মাস্টার্স অফ ল পাশ করে। এরপর যুক্তরাজ্যের শীর্ষ বার স্কুল বিপিপি হলবর্ণ থেকে ব্যারিস্টার ট্রেইনিং কোর্স সম্পন্ন করে। এবং সর্বশেষ ১৩ অক্টোবর তারিখে বিশ্ব বিখ্যাত দি অনারেবল সোসাইটি অফ লিনকনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করে। ছেলের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীতে দেশের মানবাধিকার নিয়ে এবং শোষিত, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের জন্য আইন অঙ্গনে কাজ করতে চান বলে গনমাধ্যমকে অবহিত করেন।

ব্যারিস্টার সাফফাত কক্সবাজারের অতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা, দাদা, বাবার দাদাসহ সকলে এই অঞ্চলের মানুষের জন্য আজীবন অবদান রেখে গেছেন। এখনো পর্যন্ত তাদের পরিবার মানুষের পাশে রয়েছেন।

এদিকে এই শুখবরে এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীগণ অভিনন্দন জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর