বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

জোনাকির চিঠি, কবি রফিকুল ইসলাম রাইসুল

নিজস্ব প্রতিবেদক: / ১১২৭ বার
আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
জোনাকির চিঠি, কবি রফিকুল ইসলাম রাইসুল

জোনাকির চিঠি

অরণ্যের মেঠো পথে স্বর্ণালি সন্ধ্যায়,
দক্ষিণা জানালার অদূরে বারান্দায়।
মিটমিট আলো দেয়া জোনাকির ডানায়,
পাহাড়ের কার্নিশ ছুঁয়ে পড়া শিশিরের ফোটায়
কিংবা সুবাসের আহ্বানে
যে আলো নামে হাসনাহেনার ডালে,
খুঁজেছি তোমাকে ঐখানে।

তুমি সেই মুখশ্রী,
নিবিড় হেমন্তের তনুশ্রী!
তোমার ভেতর বাহিরে ডুবে
রক্ততপ্ত তরুণ নিমিষেই হয়ে যাবে লালিত্যের পরাশ্রয়ী।

তুমি রজনীর পাখি,
ঘুমভোরে ডাকি।
তুমি মৃদুভাষী,
তাই তো ভালোবাসি।
মেঘ সরিয়ে জ্যোৎস্না দেখি।
সমুদ্র বালিপথে একবুক কল্পনা আঁকি।

অন্ধকারে ঘুপটি মেরে বসে থাকা ফ্যাকাশে পেঁচার মতো,
বৃষ্টিতে ভিজে পিচঢালা পথে,
অনুভূতির সংলাপে হেঁটেছি দুটো হাত ধরে সাথে।

একি হলো আমার?
নির্জন গাছের মতো,
খরস্রোতা নদীর মতো,
পাহাড়ি প্রজাপতির মতো,
কাকে ডাকছি আমি?
কে কোথায় আছে?
কে বা আছে আমার কাছে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর