“বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- এর প্রতিনিধিত্বে উখিয়ার গণ-মানুষের পক্ষ হতে ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।”
ফেনী,কুমিল্লা, মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী সহ বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উখিয়ার গণ-মানুষের কাছ থেকে ফান্ড কালেকশন,ত্রাণ বিতরণ ও উদ্ধার কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।
তারই ধারাবাহিকতায় গত ২৩,২৪,২৫ আগস্ট উখিয়া উপজেলার উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ,কোর্টবাজার মনির মার্কেট, সোনার পাড়া জামে মসজিদ, সোনার পাড়া বাজার থেকে এবং উখিয়ার গণমানুষের কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা বন্যার্ত মানুষের জন্য নগদ অর্থ সংগ্রহ করে যার সর্বমোট আর্থিক পরিমান ৬৫,২৪০ টাকা।
গত ২৩/০৪/২৪ তারিখে সংগৃহীত অর্থের একটি অংশ ব্যয় করা হয় ফটিকছড়ির বন্যার্ত মানুষের জন্য। মোট ১৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী নিয়ে ফটিকছড়ির বন্যার্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন উখিয়া গণ মানুষের পক্ষ হতে, যার আনুমানিক আর্থিক মূল্য ২০৬৩৩ টাকা। যেখানে শুকনা খাবারের মধ্যে ছিল- মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, কলা, পানি, সেলাইন, মেডিসিন, মোমবাতি, লাইটার। পরবর্তীতে তারা যাতায়াত ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ কমিয়ে অধিক পরিমাণ ত্রাণ সামগ্রী কেনার সিদ্ধান্ত নেন। আজ তারা ফান্ডের বাকী ৪৪৬০৭ টাকা থেকে ৩৪৩৩৪ টাকার পণ্য কিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কালেকশনে হস্তান্তর করেন, যেখানে শুকনা খাবারের মধ্যে উল্লেখযোগ্য ছিল- মুড়ি, বিস্কুট, পানি, ডাল, লবণ, দুধ, সাবান, মোমবাতি, লাইটার। ফান্ডের অবশিষ্ট উদ্বৃত্ত ১০২৭৩ টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফান্ডে দিয়ে দেন তাদের এই মহান উদ্যোগে আর্থিক ভাবে সুবিধা পাওয়ার জন্য, উখিয়া গণ মানুষের পক্ষ হতে।
এতে উপস্থিত ছিলেন উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশনের দায়িত্বরত প্রতিনিধিরা এবং এসোসিয়েশনের অন্যান্য সদস্য বৃন্দ।