বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

স্পোর্টস ডেস্ক / ৩৬৬ বার
আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

মেসি যখন ২০০৫ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে চেপেছিলেন তখন কি তিনি জানতেন যে তিনি এমন কোন কৃতিত্বের অংশীদার হতে যাচ্ছেন!

কোপা আমেরিকা প্রথম সেমিফাইনালে মেসির করা দ্বিতীয় গোলের সুবাদে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা উঠলো ফাইনালে। মেসিও একইসঙ্গে নাম লেখালেন ঐতিহাসিক এক রেকর্ডে।

 

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মেসি এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ইরানের আলী দাইকে টপকে মেসির গোলসংখ্যা এখন ১০৯। ১৮৬ ম্যাচ খেলে এই গোলগুলো করেন তিনি।

২১২ ম্যাচে ১৩০ গোল করে সবার উপরে অবস্থান করছেন মেসির সময়ে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

একই সঙ্গে এবারের কোপা আমেরিকায় প্রথম গোল করলেন আর্জেন্টাইন তারকা মেসি। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল মিলে কোনো গোল পাননি তিনি। নামের পাশে ছিল মাত্র একটি অ্যাসিস্ট। এবার সেই খরা কাটলো তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর