বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

আজ থেকে নতুন দামে সয়াবিন তেল ও চিনি

অনলাইন ডেস্ক / ৪৬৭ বার
আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

দেশের বাজারে সয়াবিন তেল ও চিনির দাম কমানোর ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আজ সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে। সয়াবিন তেল লিটারে এবং চিনি কেজিতে পাঁচ টাকা করে কমে পাওয়া যাবে।

এর আগে, রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেয়। এরপর বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনও চিনির দাম কমানোর ঘোষণা দেয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে ১৭৪ টাকা। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। আর খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল দাম ১৫৯ টাকা।

নতুন দাম অনুযায়ী প্রতি কেজি চিনি বিক্রি হবে ১৩০ টাকায়, যার আগের দর ছিল ১৩৫ টাকা। এ ছাড়া প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে কমে ১৩৫ টাকায় বিক্রি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর