উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত মধ্য মধ্যরাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার অন্যত্রে বদলী হয়ে যাওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা সভার আয়োজন হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড় টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও একেএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোক্তার আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি, সদ্য বদলীকৃত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একেএনসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহীন আক্তার মুন্নী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন আখন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি এস.এম কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, মধ্য রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক তিনজন প্রধান শিক্ষক যথাক্রমে আজিজুল হক,জাফর আলম, সুজা উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রেজুরকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার, উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, হরিণ মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশমে আলী, ঘোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন, রাজাপালং মোহছন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম, তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ আলম, রাজাপালং কেজি স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ এসএমসি সদস্য ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে সকলের জন্য প্রতীভোজের আয়োজন করা হয়।