মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা সভাপতি জসিম, সম্পাদক তানভীর উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা

উখিয়ায় জবরদখলকৃত জায়গা উদ্ধার করল বনবিভাগ

নিজস্ব প্রতিবেদক: / ৩৮০ বার
আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

 

কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের অভিযানে অবৈধভাবে জবরদখলে থাকা বনভুমির ২০শতকেরও বেশি জায়গা দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে।
বুধবার ( ২১ জুন) সকাল ১০ টার দিকে বনবিভাগ উখিয়া রেঞ্জের আওয়াতাধীন ভালুকিয়া বিটে বন-কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
বনবিভাগ সুত্রে জানা যায়, বনভূমির জায়গা অবৈধ দখলদারের হাত থেকে রক্ষা করতে উখিয়া রেঞ্জ তৎপরতা চালিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় উখিয়া রত্নাপালং মৌজার ভালুকিয়া বিটের ০.২০ একর জমি অবমুক্ত করে করে প্রায় ২ শতাধিক আকাশমণি গাছের চারা রোপণ করে প্রাথমিকভাবে সরকারী সম্পত্তি হিসাবে সাইনবোর্ড টাঙানো হয়।
উখিয়া রেঞ্জ অফিসার গাজী শফিউল আলমের নির্দেশে এ বনভূমি উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, ভালুকিয়া বিট কর্মকর্তা ছৈয়দ আলম, দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল, ওয়ালা বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনিসহ বন-কর্মকর্তার অন্যন্য স্টাফরা।
এসময় ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম জানায়, অবৈধভাবে জবরদখলে থাকা বনভূমির জায়গা দখলমুক্ত করে প্রাথমিকভাবে আমরা প্রায় ২শ মতো গাছের চারা রোপণ করেছি। এই গাছের চারা বা জায়গায় কেউ পুনরায় জবরদখলের চেষ্টা করলে বন-আইন অনুযায়ী দখলকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উখিয়া রেঞ্জ অফিসার গাজী শফিউল জানায়, বনভূমি সরকারি সম্পত্তি,বনবিভাগের প্রতিটি দায়িত্বশীল ব্যাক্তিদের দায়িত্ব বনভুমির জায়গা এবং পাহাড় কাটা, জবরদখল এসবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা। আমাদের দায়িত্বশীল স্থান থেকে বনবিভাগের সম্পদ রক্ষা করতে প্রতিনিয়ত ডিপার্টমেন্টের লোক অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভালুকিয়া বিটেও এরকম একটি সরকারি সম্পত্তি রক্ষা করতে আমরা সক্ষম হয়েছি। সেই জায়গাটিতে আকাশমণি গাছের চারা রোপণ করে বনায়ণ করা হয়েছে। এটি এখন থেকে বনবিভাগ দেখাশোনা এবং পর্যবেক্ষন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর